Showing posts with label প্রাপক মেইল খুলেছে কিনা তা নিশ্চিত হওয়া. Show all posts
Showing posts with label প্রাপক মেইল খুলেছে কিনা তা নিশ্চিত হওয়া. Show all posts

Sunday, June 24, 2012

প্রাপক মেইল খুলেছে কিনা তা নিশ্চিত হওয়া


প্রাপক মেইল খুলেছে কিনা তা নিশ্চিত হওয়া


কাউকে মেইল পাঠালে প্রাপক সেই মেইলটি খুলেছে কিনা তা প্রেরক জানতে পারে না। বিভিন্ন অ্যাডঅন্স বা টুলস দ্বারা মেইল ট্র্যাকিং করা যায় এর মধ্যে রাইট ইনবক্স অন্যতম। ফ্রি এই সার্ভিসটি শুধুমাত্র জিমেইলে এবং মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম ব্রাউজারে সমর্থন করে।
অ্যাডঅন্স www.rightinbox.com থেকে ইনস্টল করে ব্রাউজারটি রিস্টার্ট করুন।
rightinbox
এরপরে জিমেইলের কম্পোজে গিয়ে দেখুন Send Now এর পরে Send Later বাটন এবং Track চেক বক্স এসেছে।
এবার মেইল পাঠানোর আগে Track চেক বক্সটি চেক করে সেন্ড করুন। তাহলে মেইলটি সেন্ড হবে এবং Please wait. Email tracking is in progress. ম্যাসেজ দেখাবে এবং ট্র্যাকিং সেট হবে।
ব্যাস প্রাপক মেইল চেক করার সাথে সাথে support@rightinbox.com থেকে একটি Email Tracking মেইল আসবে এতে কখন মেইল খুলেছে সেই সময় (টাইম জোনসহ), দেশের নাম, আইপি এবং লোকেশন (গুগল ম্যাপ) ইত্যাদি আসবে।
প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=3006