Showing posts with label ব্লগিং: প্রতিটি বিভাগের জন্য আলাদা RSS Feed. Show all posts
Showing posts with label ব্লগিং: প্রতিটি বিভাগের জন্য আলাদা RSS Feed. Show all posts

Tuesday, July 3, 2012

ব্লগিং: প্রতিটি বিভাগের জন্য আলাদা RSS Feed


ব্লগিং: প্রতিটি বিভাগের জন্য আলাদা RSS Feed


যারা অনেকদিন ধরেই ব্লগিং করছেন এবং বেশ কিছুটা জনপ্রিয়তা পেয়েছেন ইতিমধ্যে তাহলে একটু নতুন কিছু চেষ্টা করলে কেমন হয়? ধরা যাক আপনি অনেকগুলি বিষয় মিশিয়ে লিখছেন যেমন সংবাদ, বিনোদন, খেলাধূলা ইত্যাদি; আপনি আপনার ব্লগের পাঠক, আমি আপনার খেলাধূলা বিভাগের লেখাগুলি পছন্দ করি এবং সেই বিষয়ে আপডেট চাই ইমেইলে কিম্বা আমার আরএসএস রিডারে। অথচ আপনার ব্লগে আলাদা আলাদা বিভাগ থাকলেও নেই সেইসব বিভাগের আলাদা আরএসএস ফিড। যেটা আছে সেটা সব বিষয়ের মিলিত একটা ফিড, তাতে আমার অনাকাঙ্খিত বিষয়গুলিও পড়তে হচ্ছে ফিড রিডার দিয়ে। আমার জন্য আপনি খেলাধূলা বিভাগের আলাদা একটা আরএসএস ফিড বানিয়ে দিন।
পাঠক এমন দাবী তুললে কি করবেন? পাঠক আপনাকে পছন্দ করেন, আপনার লেখার তিনি ভক্ত। তাকে নিরাশ করবেন?
না, আপনি পাঠকের চাহিদা পূরণ করতে সক্ষম হবেন; কারন, ওয়ার্ডপ্রেস হোক কিম্বা ব্লগস্পট ব্লগ, প্রতিটি বিভাগের আলাদা আরএসএস ফিড তৈরীই আছে। বাড়তি কষ্ট করে বানাতে হবেনা। আমরা অনেকেই তা জানিনা কারন হয়তো সেভাবে খুঁজে দেখা হয়নি। জেনে নিন আপনার ব্লগের বিভাগের আরএসএস ফিডের হদিশ।

ওয়ার্ডপ্রেস ব্লগের বিভাগভিত্তিক আরএসএস ফিড

ধরা যাক আপনার ব্লগ domain.com এবং তাতে category1, category2, category3 নামে ৩'টি বিভাগ আছে। এক্ষেত্রে, বিভাগগুলির নিজ নিজ আরএসএস ফিড হবে এইরকম -

ব্লগস্পট ব্লগের বিভাগভিত্তিক আরএসএস ফিড

উপরের ডোমেইন এবং লেবেল অনুযায়ী ব্লগস্পট ব্লগের বেলায় বিভাগগুলির নিজ নিজ বিভাগের আরএসএস ফিড হবে এইরকম -
এইগুলিকে আকর্ষণীয় করে তোলা যায় ফিডবার্নার দিয়ে; তাতে AdSense for Feed যুক্ত করতে পারেন। প্রচুর ব্লগ ডিরেক্টরি আছে যারা ব্লগের আরএসএস ফিড জমা নেয়, যদি একের পর এক অসংখ্য ডিরেক্টরিতে সাইটের আরএসএস ফিড কিম্বা বিভাগগুলির ফিড জমা দিতে পারেন তাহলে অনেক উপকার হবে। spacer