Showing posts with label সম্পূর্ণ সাইট ডাউনলোড করুন মাত্র ১.৭ মেগাবাইটের সফট্ওয়ার দিয়ে. Show all posts
Showing posts with label সম্পূর্ণ সাইট ডাউনলোড করুন মাত্র ১.৭ মেগাবাইটের সফট্ওয়ার দিয়ে. Show all posts

Saturday, September 15, 2012

সম্পূর্ণ সাইট ডাউনলোড করুন মাত্র ১.৭ মেগাবাইটের সফট্ওয়ার দিয়ে



সম্পূর্ণ সাইট ডাউনলোড করুন মাত্র ১.৭ মেগাবাইটের সফট্ওয়ার দিয়ে

আমরা যারা নিদৃষ্ট পরিমান মেগা কিংবা গিগা ক্রয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকি, তাদের জন্য ইন্টারনেটে বসে দীর্ঘক্ষন পড়াশোনা করা বেশ ব্যয়বহুল একটি প্রজেক্ট। পাশাপাশি যারা ওয়েব ডিজাইনার হতে আগ্রহী তাদের মনে মাঝে মধ্যে ইচ্ছে জাগে “যদি এমন একটি সাইটের রিসোর্স পেতাম!” আমি বলব উভয়ের চাহিদাই পূরন হবে যদি সংগ্রহ করে নিতে পারেন একটি ফ্রি টুল, যার নাম BackStreet Browser এবং সাইজ মাত্র ১.৪৮ মেগাবাইট। এর মাধ্যমে সম্পূর্ন একটি সাইট আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারেন এবং ব্রাউজ করতে পারবেন কোন প্রকার নেট কানেকশন ছাড়াই। তবে এর মাধ্যমে ডাউনলোড হবে শুধুমাত্র html, graphics format এবং java script সহ বেশ কিছু ফাইল-ফোল্ডার।
ব্যবহারবিধি বলতে শুধু এটুকু মনে রাখলেই চলবে যে, টুলটি রান করে New বাটনে ক্লিক করুন, URL এর ঘরে যে সাইটটি ডাউনলোড করতে চান তার ঠিকানা এবং ফোল্ডার এর ঘরে কোথায় সেভ হবে সে লোকেশন দেখিয়ে ok বাটনে ক্লিক।
আর ডাউনলো করুন এখান থেকে।