Monday, September 17, 2012

Google Chrome এর খুবই দরকারি extension


Google Chrome এর খুবই দরকারি extension….☻☻☻


কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন । আজকে আমি Google Chrome এর খুবই দরকারি দুইটা Extension সম্পর্কে বলবো।
০১.   Web2PDFConverter: 

এ Extension দ্বারা আপনি খুব সহজে দরকারি ওয়েব পেজ কে  পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন।
০২. English To Bangla Dictionary: Ovidhan.org :

এ Extension এর সাহায্যে আপনি খুব সহজে ইংলিশ কঠিন ওয়ার্ড এর বাংলা অর্থ বের করতে পারবেন।
ধন্যবাদ । ☺☺☺

নেটওয়ার্কের জন্য জটিল থেকে জটিলতর একটি সফটওয়ার হল Netcut


নেটওয়ার্কের জন্য জটিল থেকে জটিলতর একটি সফটওয়ার হল Netcut


এই টিউনটি বিশেষ করে আমার মত বিনা পয়সায় ইন্টারনেট ব্যবহার করা পন্ডিতদের জন্য। দয়া করে কিছু মনে করবেন না, আমি এরকমই সবসময় মজা করি।
যাহোক কাজের কথায় আসা যাক। আমাদের মধ্যে অনেকেই নেটওয়ার্কের মধ্যে ইন্টারনেট ব্যবহার করি। যেমন আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর আমি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যবে সারাদিন ইন্টারনেট ব্যবহার করি।
Netcut এর মাধ্যমে আপনার নেটওয়ার্কের মধ্যে থাকা কম্পিউটার এর ইন্টারনেট Disconnect করতে পারবেন।ধরেন  আপনি  ল্যবে বসে স্যারের চোখ ফাকি দিয়ে ডাউনলোড দিলেন আর আপনার University তে  4 MBPS connection। তাহলে ডাউনলোড স্পিড পাবেন ৫০০ বা ৫১০ এর মত। কিন্তু দেখলেন আপনার মত আরো পন্ডিতগন ডাউনলোড দিয়েছেন যার কারনে আপনি স্পিড পাচ্ছেন ২০ থেকে ৩০। ঠিক এই সময়ে আপনার অসময়ের বন্ধু হয়ে কাজে আসবে Netcut। চলুন  দেখি এটা কিভাবে কাজ করে:
১.   এখান থেকে Netcut এর Latest Version ডাউনলোড করে ইনস্টল করুন।
২. তারপর Choice Netcard থেকে আপনার Network Card টি সিলেক্ট করে দিন।

৩.  নিচের চবির মত আইপি আর কম্পিউটার এর লিস্ট আসবে।

৪.  এবার আপনার কম্পিউটারটা বাদ দিয়ে বাকী গুলো সিলেক্ট করুন। আর Cutoff এ ক্লিক করুন।

ব্যস! কেল্লা ফতে। সব bandwidth এখন আপনার কম্পিউটারে। এখন দেখেন ডাউনলোড স্পিড পুরাটাই আপনার। আমার ভার্সিটিতে ৪ এমবি কানেকশন আর এটা করে আমি ৫০০ কেবির মত  ডাউনলোড স্পিড পাই।
আপনি চাইলে নির্দিষ্ট কোন কম্পিউটারের কানেকশন বন্ধ করতে পা্রন। তার জন্য শুধু যেগুলোর কানেকশন বন্ধ করতে চান ওইগুলা সিলেক্ট করে Cutoff  করুন।
তাই এখন খেকে Enjoy করুন Happy ফাও Downloading With Full Speed.........
ভাষাগত ভূল হলে ক্ষমা করবেন।

PDF ফাইল এর password protection উড়িয়ে দিন এক পলকে


PDF ফাইল এর password protection উড়িয়ে দিন এক পলকে


PDF ফাইল এর password protection নিয়ে সমস্যা  তে ভুগছেন ? আসুন ওই সমস্যা কে বিদায় দিই ।
প্রথমে এই সফটওয়ার টি serial no সহ ডাউনলোড করুন । এর পর একে ইনস্টল করে নিন ।
সিরিয়াল নম্বর দিয়ে ফুল ভার্সন করে নিন ।
এই বার সফ্টওয়্যার টি রান করুন ,
এই রকম এলে 1. নম্বর স্থানে ক্লিক করে pdf ফাইল যোগ করুন
এরপর
এই ভাবে ফাইল যোগ হলে 2. নম্বর স্থানে ক্লিক করে কাজ চালু করুন ।
কাজ complete হলে এই রকম
দেখাবে ।
কাজ শেষ হল । পরে আর ও কিছু লেখার ইচ্ছা রইল । ভুল হলে মাফ করবেন ।

Saturday, September 15, 2012

সম্পূর্ণ সাইট ডাউনলোড করুন মাত্র ১.৭ মেগাবাইটের সফট্ওয়ার দিয়ে



সম্পূর্ণ সাইট ডাউনলোড করুন মাত্র ১.৭ মেগাবাইটের সফট্ওয়ার দিয়ে

আমরা যারা নিদৃষ্ট পরিমান মেগা কিংবা গিগা ক্রয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকি, তাদের জন্য ইন্টারনেটে বসে দীর্ঘক্ষন পড়াশোনা করা বেশ ব্যয়বহুল একটি প্রজেক্ট। পাশাপাশি যারা ওয়েব ডিজাইনার হতে আগ্রহী তাদের মনে মাঝে মধ্যে ইচ্ছে জাগে “যদি এমন একটি সাইটের রিসোর্স পেতাম!” আমি বলব উভয়ের চাহিদাই পূরন হবে যদি সংগ্রহ করে নিতে পারেন একটি ফ্রি টুল, যার নাম BackStreet Browser এবং সাইজ মাত্র ১.৪৮ মেগাবাইট। এর মাধ্যমে সম্পূর্ন একটি সাইট আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারেন এবং ব্রাউজ করতে পারবেন কোন প্রকার নেট কানেকশন ছাড়াই। তবে এর মাধ্যমে ডাউনলোড হবে শুধুমাত্র html, graphics format এবং java script সহ বেশ কিছু ফাইল-ফোল্ডার।
ব্যবহারবিধি বলতে শুধু এটুকু মনে রাখলেই চলবে যে, টুলটি রান করে New বাটনে ক্লিক করুন, URL এর ঘরে যে সাইটটি ডাউনলোড করতে চান তার ঠিকানা এবং ফোল্ডার এর ঘরে কোথায় সেভ হবে সে লোকেশন দেখিয়ে ok বাটনে ক্লিক।
আর ডাউনলো করুন এখান থেকে।

Tuesday, August 7, 2012

গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস


.:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.

আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি গুগল আমাদের কত উপকারী বন্ধু। যেকোন কিছু সে খুজে দিতে পারে সেকেন্ডের মাঝে। কিন্তু গুগল কিন্তু অনেক রসিক। তাহলে চলুন আজকে গুগলের সাথে কিছু রসিকতা করে আসি !! icon biggrin .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.
১. গুগল গ্র্যাভিটিঃ 
► www.google.com এ যান।
► সার্চ বক্সে Google Gravity লিখে I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
কি দেখলেন?? অভিকর্ষের জোরে সব নিচে চলে গেলো তাইনা?
২. গুগল হ্যাকারঃ
► www.google.com এ যান।
► সার্চ বক্সে Google Hacker লিখে I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
গুগল সার্চ হয়ে গেলো সম্পুর্ণ লিট ভাষায়। google h4x0r1 300x214 .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.
৩. এপিক গুগলঃ
► www.google.com এ যান।
► সার্চ বক্সে Epic Google লিখে I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
এইবার গুগল আপনার দিকে এগিয়ে আসবে !!
৪. বিরক্তিকর গুগলঃ
এবার Annoying Google লিখে  I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
গুগল মামাকে তো এতক্ষন অনেক বিরক্ত করলেন। এইবার সেই আপনাকে বিরক্ত করে ছাড়বে icon biggrin .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::. icon biggrin .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.
৫. গুগলে প্যাকম্যান গেইমঃ
► Google Pacman লিখে আবার  I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
গুগল লোগো হয়ে গেলো ছোট্ট প্যাকম্যান গেইম!! খেলতে থাকুন আর সাথে সার্চ করতেও থাকুন……
৬. গুগল ডিগবাজীঃ
► www.google.com এ যেয়ে Do a barrel roll টাইপ করে এন্টার চাপুন।
এবার গুগলের সাথে সাথে আপনিও ডিগবাজী খান !! :p
৭. গুগল ডাইনোসরঃ
গুগলকে ডিগবাজী খাওয়ালেন?? মিয়া আপনার সাহস তো কম না? এবার দেখেন গুগল মামা রেগে ডাইনোসর হয়ে গেছে…
► Dinoogle লিখে সার্চ দিয়ে  I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন অথবা প্রথম সার্চ রেজাল্টে ক্লিক করুন।
৮. বাকা গুগলঃ
এবার Tilt লিখে সার্চ মারেন। Askew লিখে সার্চ দিলেও এটা হবে। কিছু কি টের পাইছেন?
৯. হ-য-ব-র-ল গুগলঃ
► Google Sphere লিখে সার্চ করে প্রথম রেজাল্টে যান অথবা I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
সবকিছু উলটপালট হয়ে গেলো তাইনা??
১০.ভঙ্গুর গুগলঃ
► Zerg Rush লিখে সার্চ করুন।
কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখতে পারবেন ভাঙ্গাভাঙ্গি কারে কয় !!! icon biggrin .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::. icon biggrin .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.
১১. উলটা গুগলঃ
Google কে উলটা করলে কি হয়? elgoog লিখে  I’m Feeling Lucky বাটনে ক্লিক করেন !!
কেমন লাগলো উলটা গুগল? :p icon biggrin .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.  google mirror server image elgoog .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.
১২. পলাতক গুগলঃ
► Weenie Google লিখে আবার সেই I’m Feeling Lucky বাটনে ক্লিক !!
তাড়াতাড়ি করেন। গুগল পালিয়ে যাওয়ার আগেই সার্চ করতে হবে কিন্তু !!!!!
১৩. গুগল লোকোঃ
► Google Loco লিখে আবার I’m Feeling Lucky বাটনে ক্লিক/১ম সার্চ রেজাল্টে ক্লিক!!
কি দেখলেন কমেন্টে বলুন icon biggrin .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.
১৪. রঙ্গিন গুগলঃ
এইবার আসেন দেখে আসি গুগলের রঙ্গিন রূপ !!
► Google Rainbow লিখে আবার I’m Feeling Lucky বাটনে ক্লিক/১ম সার্চ রেজাল্টে ক্লিক করুন।
১৫. কিউট গুগলঃ
জানতে চান কে সবচাইতে কিউট?
তাইলে I’m Feeling Lucky তে ক্লিক মারেন Who’s the cutest লিখে।
১৬. গুগল ক্যালকুলেটরঃ
গুগলকে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এজন্য ইকুয়েশন লিখে সার্চ করুন। যেমনঃ 2+2, 5*7 ইত্যাদি লিখে সার্চ বাটনে চাপ দিন। google calculator 640 .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.
১৭. গুগল ঘড়িঃ
যেকোন স্থানের সময় জানতে চান? তাহলে time লিখে সেই দেশের নাম বা শহরের নাম লিখে সার্চ দিন।
১৮. বাইনারী গুগলঃ
Binary লিখে সার্চ করুন। আপনার লেখার একটু নিচে খেয়াল করুন। About 0b1001010011000101111100000000 results দেখাবে বাইনারী সংখ্যায় icon biggrin .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::. icon biggrin .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.
১৯. জীবনের হিসাবঃ
The answer to life, the universe and everything লিখে সার্চ করুন। কি উত্তর দেখলেন?? আজব তাইনা?
২০. জ্যামিতিক ভালোবাসাঃ
গুগলকে ভালোবেসে থাকলে sqrt(cos(x))*cos(300x)+sqrt(abs(x))-0.7)*(4-x*x)^0.01, sqrt(6-x^2), -sqrt(6-x^2) from -4.5 to 4.5 এটি লিখে সার্চ করেন। গুগল আপনাকেও ভালোবাসে দেখলেন তো?? <3 icon biggrin .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.
২১. গুগল ডসঃ
► Google Terminal লিখে  I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
এবার ডস মোডে গুগলও চলবে !
২২. গুগল ভুতঃ
► Googoth লিখে  I’m Feeling Lucky বাটনে ক্লিক করুন।
দেখবেন গুগলের ভৌতিক রূপ !!!

২৩. সাগরতলের গুগলঃ
এইবার এখানে যানঃ http://www.google.com.hk/intl/zh-CN/landing/shuixia/
যারা সাতার জানেন না তার কিন্তু সাবধান !! icon biggrin .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::. icon biggrin .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::. icon razz .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.
তো গুগল মামার সাথে অনেক মজা হলো তাইনা?? এবার দয়া করে গুগলকে একটু বিশ্রাম নিতে দেন! icon biggrin .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::. icon wink .:: গুগল মামার সাথে মজা করার ১ বস্তা ট্রিকস ::.
এরকম আরো অনেক ট্রিক রয়েছে। আপনি আরো ট্রিকস জেনে থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন।